ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ ছাত্রকে হল থেকে বহিষ্কার

ফাইল ছবি

সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ ছাত্রকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করে। বহিষ্কৃত ছাত্রদের মধ্যে কাজী নজরুল ইসলাম হলের ৩ জন এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ২ জন ছাত্র রয়েছেন।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ওই ৫ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।

জনপ্রিয়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ ছাত্রকে হল থেকে বহিষ্কার

আপডেট : ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫