ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আলমগীর হোসেন

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন, বয়সভিত্তিক ক্রিকেট টূর্নামেন্ট চালু, সারা বাংলাদেশে স্টেডিয়াম নির্মান এবং দলমত নির্বিশেষে যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। যা আজ জাতীয় ক্রীড়াব্যক্তিত্বরা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট-২০২৫ নেছারাবাদ বনাম পিরোজপুর পৌর এবং নাজিরপুর বনাম পিরোজপুর সদর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা প্রচারণার লক্ষে পিরোজপুর জেলা স্টেডিয়াম হল রুমে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ও সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা আরও বলেন, অতীতে আমারা ব্রাদার্স ক্লাব এর পক্ষ হতে পাকির আলী এবং প্রেমলালকে নিয়ে এসেছিলাম তখন ফুটবলে এক নব উন্মাদনা শুরু হয়েছিল। হয়তো সেই ধারাবাহিকতা আবার শুরু হবে। এ সময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারণার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন।

আয়োজকরা জানান, এবারে মোট ৮টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেট : ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫