ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে

দেলোয়ার হোসাইন সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে: পুত্র মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ এদেশের রাজনৈতিক তথা সাধারন মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামীলীগ আমাদেরকে নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে। ৭১ -এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর এদেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে ২৪ এর ৫ আগস্টের বিজয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মাসুদ সাঈদী বলেন আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করিনা। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়নের ঘোষনা দিয়েছে।

তিনি আরও বলেন, আমার পিতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিগত ফ্যাসিস্ট সরকার জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করে মেরে ফেলেছে। যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামীলীগের লোক। এখনো তারা সরকারের বিভিন্ন পদে আসীন। তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছিনা। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো।

বিএনপির সাথে সম্পর্ক বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চুড়ান্ত হবে। তবে তিনি বলেন, জামায়াত ইসলামী আওয়ামীলীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায়না। জামায়াত চায় দেশে জনগনের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।

মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী মোঃ জহিরুল হক, পিরোজপুর পৌর আমীর মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

জনপ্রিয়

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড

দেলোয়ার হোসাইন সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে: পুত্র মাসুদ সাঈদী

আপডেট : ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫