ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মোরেলগঞ্জে কাজী খায়রুজ্জামান শিপনের মানবিক উদ্যোগ: শতাধিক নারীর মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে মানবিক উদ্যোগের নজির স্থাপন করলেন বিএনপি নেতা ও ২০১৮ সালের বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। তার ব্যক্তিগত উদ্যোগে পৌর মহিলা দলের শতাধিক সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মোরেলগঞ্জ স্টিল ব্রিজ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের নারী সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এই আয়োজন নারী নেত্রীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ তৈরি করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম রুহুল আমিন ফারুকীর স্ত্রী জোৎসনেয়ারা ফারুকী। আয়োজনে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল, মোরেলগঞ্জ পৌর শাখা, এবং সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল এবং বিশেষ বক্তা ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। তারা বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঈদ উপহার পেয়ে নারী নেত্রীরা এই মহতী উদ্যোগের জন্য কাজী খায়রুজ্জামান শিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এটি কেবল ঈদ উপহার নয়, বরং বিএনপির দায়বদ্ধতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল ও মহিলা দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নেতারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে দলীয় ঐক্যের ওপর জোর দেন।

কাজী খায়রুজ্জামান শিপনের এই মহৎ উদ্যোগ শুধু ঈদের আনন্দ বাড়িয়ে দেয়নি, বরং বিএনপির সামাজিক দায়িত্ববোধেরও এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

জনপ্রিয়

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস

মোরেলগঞ্জে কাজী খায়রুজ্জামান শিপনের মানবিক উদ্যোগ: শতাধিক নারীর মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫