ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১

মোরেলগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বক্তৃতা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানী মৃধা। তারা মাগুরার আসিয়া ধর্ষণসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তোলেন।

বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এসব অপরাধ বাড়ছে। তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান।

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেন। তারা যৌন সহিংসতা প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ ও বিচার ব্যবস্থার আরও কার্যকরী ভূমিকা রাখার দাবি জানান।

জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি

মোরেলগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫