ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

বিএনপির নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি করলে পুলিশের হাতে তুলে দিন: বিএনপি নেতা শিপন

দলের নাম ব্যবহার করে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপি নেতা শিপন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা বিএনপির নাম ভাঙিয়ে অনিয়ম ও দুর্নীতিতে জড়াবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে পুলিশের হাতে তুলে দিতে হবে।”

বুধবার (১২ মার্চ) বিকেলে মোরেলগঞ্জের ১৩ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি নেতা শিপন আরও বলেন, “আমার নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করবে, তারা পেছনে তাকিয়ে দেখবে আমি নেই, পুলিশ দাঁড়িয়ে আছে।”

তিনি আরও বলেন, “দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যা বিগত সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতা। দেশের মানুষের মাঝে শান্তি ও সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শেখ আব্দুল হালিম খোকন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার, ফকির রাসেল আল ইসলাম, আসাদুজ্জামান মিলন, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা, মতিউর রহমান বাচ্চু।

অন্যান্য নেতৃবৃন্দ মসিউর রহমান শফিক, কবির হাওলাদার, আব্দুল্লাহ আল মারুফ, মো. আব্বাস উদ্দিন, মাইনুল হাসান মহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা শিপন দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তবে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।” তিনি আরও বলেন, “দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।”

ইফতার মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শতাধিক ইয়াতিম ছাত্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয়

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস

বিএনপির নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি করলে পুলিশের হাতে তুলে দিন: বিএনপি নেতা শিপন

আপডেট : ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫