ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: ঐক্যের ডাক দিলেন কাজী খায়রুজ্জামান শীপন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে (৮ মার্চ) শনিবার দুপুরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতা ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শীপন।

সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচনী বৈতরণী পার হতে হলে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।” পাশাপাশি তিনি সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, “মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন মনিটরিং টিমের প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এক নিরবিচ্ছিন্ন সাংগঠনিক পরিচ্ছন্ন কমিটি গঠনে কাজ করে যাচ্ছেন। তার মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা মোরেলগঞ্জ বিএনপির ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা বিএনপি নেতা শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনির ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লাসহ আরো অনেকে।

নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগামীর রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে ঐক্যের ডাক উঠে আসে সম্মেলনের মঞ্চ থেকে।

জনপ্রিয়

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস

মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: ঐক্যের ডাক দিলেন কাজী খায়রুজ্জামান শীপন

আপডেট : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫