ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

দেশীয় অস্ত্র নিয়ে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

ভিডিও থেকে সংগৃহীত ছবি

গাজীপুর শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় নীল পাঞ্জাবি পরা একজন সবার সামনে। অর্ধশতাধিক দলবলসহ মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনায় তোলপাড় চলছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয় উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় কমিটি ওই যুবদল নেতাকে বহিষ্কার করেছে।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।

ব্যবসায়ীদের অভিযোগ, এমসি বাজারে হঠাৎ করে পিন্টু অর্ধশতাধিক লোকজন নিয়ে হাজির হন। সকলের মাথায় লাল কাপড় ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এসময় তারা বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেয়ার বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দা’র ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

বাজারের এক দোকানি বলেন, রাম দা’র ভয় দেখিয়ে বেশকিছু লোক লাল কাপড় পরে এসে সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকা-পয়সা দিয়ে জীবন রক্ষা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে বলতে শুনা যায়, জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। এ সময় জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, প্রিয় দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে।

জাহাঙ্গীর বলেন, আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কিনা সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।

জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ গণমাধ্যমে জানান, ঘটনার পরপরই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে জাহাঙ্গীর আলম পিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুস্কৃতিকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে।

জনপ্রিয়

ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ

দেশীয় অস্ত্র নিয়ে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

আপডেট : ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫