ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে: অ্যাডভোকেট মজিবুর রহমান ছরোয়ার

সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এবং সংস্কারের নামে সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে পিরোজপুরে এক বিশাল জনসমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী দল বিএনপি।

কেন্দ্রঘোষিত কর্মসুচির অংশ হিসাবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুরের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, জনগন আর দিনের ভোট রাতে দিতে চায়না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল।

তিনি বলেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মজিবুর রহমান সরোয়ার বলেন, এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব গাজি ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ রফিকুল করিম লাবু, সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন প্রমুখ।

জনপ্রিয়

ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ

সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে: অ্যাডভোকেট মজিবুর রহমান ছরোয়ার

আপডেট : ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫