ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

ডাকাতির মালামালসহ কুখ্যাত দুই ডাকাত আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করে।

আটককৃতরা হলো- বরগুনা জেলার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) এবং একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে মো. হাসান সিকদার (২২)। বেল্লাল খানের বিরুদ্ধে বরগুনা জেলার বামনা থানায় ৫টি, ঝালকাঠী জেলার কাঠালিয়া থানায় ১টি এবং রাজাপুর থানায় ২টি এবং ভান্ডারিয়া থানায় একটিসহ মোট ৯টি ডাকাতি মামলা রয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে দুই ডাকাত বরগুনার জেলার বামনা এলাকায় ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানা পুলিশ চোকপোস্ট বসিয়ে মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই দুই ডাকাতকে মালামালসহ আটক করা হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

ডাকাতির মালামালসহ কুখ্যাত দুই ডাকাত আটক

আপডেট : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫