ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ

মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাইদুল (২৩) কে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাইদুলের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ভাষানটেক থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাইদুলকে গ্রেফতার করে। এ সময় সাইদুলের পরিহিত প্যান্টের পকেট হতে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর ২০২৪ রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি ২০২৫ আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত সাইদুল এ মামলার ১৭নং এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ

আপডেট : ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫