ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

রাজধানীর মিরপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নান্নু (৪১), ২। মোঃ কাজী ফয়সাল (৩৫) ও ৩। মোঃ বশির মোল্লা (৪৪)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১২:০৫ মি. মিরপুরের লাভ রোড থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ৬/৭ জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মিরপুর, দারুসসালাম ও গাবতলি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

আপডেট : ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫