ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা

হামলা পরবর্তী সংগৃহীত ছবি

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এ ঘটনা ঘটে।

জানা যায়, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর ফারুক হাসান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না।

যে সংবিধানকে ছুড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমরা কখনোই চাইনি; চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি। এ সময় তাকে বাধা দেয় উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়।

এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব হাসান মো. আরিফ দাবি করেছেন, কে বা কারা তার ওপর হামলা করেছে তা তাদের জানা নেই।

ফারুক হাসানের অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁর ওপর ‘অতর্কিত আক্রমণ’ চালিয়েছেন। এ অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে গতরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা

আপডেট : ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫