ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

চিন্ময়ের জামিন আবেদন জজ আদালতেও নাকচ

ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূইয়া গণমাধ্যমকে বলেন, শুনানি শেষে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির বলেন, আজ বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হয়নি। তবে জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগে ২৬ নভেম্বর তাকে আদালতে আনার সময় ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের। যার ফলস্বরূপ অ্যাডভোকেট আলিফ মারা যান। এ পরিস্থিতি এড়াতে আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

চিন্ময়ের জামিন আবেদন জজ আদালতেও নাকচ

আপডেট : ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫