ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, মোংলায় গ্রেপ্তার ১ মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার চলতি মাসের ৩১ তারিখকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করে আলোচনা সৃষ্টি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই, মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে৷ যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে৷ আমরা প্রত্যাশা রাখছি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে৷ ’

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কোনোটিই রাজনৈতিক দল হবে না৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঐক্যের প্রতীক, ইউনিক একটা প্ল্যাটফর্ম এটা আমাদের ইউনিটির সিম্বল হিসেবে থাকবে, কখনো রাজনৈতিক দল হবে না৷ ’নতুন রাজনৈতিক দল অবশ্যই অন্য কোনো নামে হবে বলেন তিনি ৷

আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘যারা ৫ আগস্টের অভ্যুত্থানে যোগ দিতে পারেননি, তাদের সবার প্রতি আহ্বান থাকবে, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে এসে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।’

জনপ্রিয়

ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন

আপডেট : ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪