ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা।

তিনি বলেন– সচিবালয়ে কেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হবে। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া, আগুনের ঘটনায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই ঘটনার তদন্তে একাধিক কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটিই আগুনের প্রকৃত কারণ উদঘাটন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। যা পরে সাত ও আটতলায় আগুন ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পরিদর্শন শেষে এ বিষয়ে ধারণা করা যাবে। এ ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ৬ ঘণ্টা পরে সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী। পরে তার মৃত্যু হয়। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪