মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার বালাশুর বৌবাজার স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর মৃধার আয়োজন তার নিজ বাড়ীতে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম ভুইয়া, অ্যাডভোকেট নীল কমল দাস প্রমুখ।

মো. সুমন আহমেদ (শ্রীনগর-মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 



















