ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক ২ জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০ সদস্যের এ কমিটিতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও শরীফ হাওলাদার সাগরকে সদস্য সচিব করা হয়েছে। এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৬ মাস আগে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্য সচিব করে গঠিত ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করছিল।’

শরীফ হাওলাদার বলেন, ‘দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। জেলায় যারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, তাঁদের কমিটিতে রাখা হয়েছে। আমরা আশা করছি, এটি ইতিবাচক ফল বয়ে আনবে।’

এদিকে, আহ্বায়ক কমিটি ঘোষণার পরই নবগঠিত আহ্বায়ক কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রশিদ আহমেদ। ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে রশিদ আহমেদ জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে বর্তমানে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ভোলা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে এনসিপির নবগঠিত ভোলা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর বলেন, ‘রশিদ আহমেদ নবগঠিত কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক। এই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।’

জনপ্রিয়

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার

এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

আপডেট : ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬