ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক ২ জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

মোরেলগঞ্জে নবীন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান এডিসি অনুপ দাসের

বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসায় আলিম একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় পারদর্শী হতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‘এসো নবীন দলে দলে, নতুনদের পতাকা তলে’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসা কর্তৃপক্ষ এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জনপ্রিয়

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার

মোরেলগঞ্জে নবীন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান এডিসি অনুপ দাসের

আপডেট : ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬