ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনের পর মোরেলগঞ্জেও একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

অভিযানে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তারের জন্য উপযোগী জমে থাকা পানি ও অন্যান্য সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণ করা হয়।

এ সময় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনসম্পৃক্ততা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

জনপ্রিয়

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬