ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) সকালে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি বাগেরহাট পৌর এলাকায় অনুষ্ঠিত হয়।

এ সময় বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কালাম আজাদসহ পৌর বিএনপির ৯টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, “আমাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গাছ লাগাতে এগিয়ে আসছি। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজায়িত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ গাছ আমাদের অক্সিজেন ও জ্বালানি কাঠ প্রদান করে, যা মানবদেহের জন্য জীবনদায়ী নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আমরা গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি।”

জনপ্রিয়

বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট : ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬