পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর শহরের আদর্শপাড়া স্কুল কাম সাইক্লোন সেন্টার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে জেলা মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 


















