ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও

আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬

বৃহত্তর সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) অধিবাসীদের শীর্ষ সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী-কল্যাণমূলক সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন-২০২৬ আজ অনুষ্ঠিত হচ্ছে

আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে একটানা চলবে ভোটগ্রহণ। ভোটারদের রায়ে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবেন নতুন নেতৃত্ব। সরাসরি ভোটের মাধ্যমে ৩৫টি পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।

ঢাকা কেন্দ্রিক কেন্দ্রীয় পরিষদসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটবাসীর ঐক্য ও অধিকার রক্ষার এ নির্বাচন কেন্দ্র করে ভোটার ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে তুমুল উদ্দীপনা।

সংগঠনের গঠনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা, যোগ্য নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নির্ধারণে এই নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহত্তর সিলেট অঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক শিক্ষা বিস্তৃতি, দুর্যোগে ত্রাণের হাত বাড়ানো এবং রাজধানী ঢাকায় বসবাসরত সিলেটবাসীকে এক ছাতার নিচে নিয়ে আসার মূল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই অ্যাসোসিয়েশন।

নির্বাচনে মূল পদগুলোতে অভিজ্ঞ ও তরুণ নেতাদের সমন্বয়ে গঠিত একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা সিলেট বিভাগের শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি রক্ষায় নিজেদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেছেন।

প্রায় ৭৮ বৎসর পূর্বে ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটের গুনী সজ্জন ব্যক্তিরা এই সংগঠন গড়ে তুলেন। তিল তিল করে এই সংগঠনকে একটি বিশাল সংগঠন হিসেবে গড়ে তোলেন। কাওরান বাজারে রয়েছে সংগঠনের ১৪ তলা নিজস্ব ভবন। তাছাড়া পূর্বাচলে ক্রয় করা হয়েছে ১০ কাঠার প্লট। ফলে জালালাবাদ অ্যাসোসিয়েশন নিয়ে সিলেটবাসীর চাওয়া পাওয়ার চাহিদা বিস্তর। ভোটাররা প্রত্যাশা করেন নতুন নেতৃত্ব তাদের চাহিদা পূরণ করে একটি সার্বজনীন জালালাবাদ অ্যাসোসিয়েশন উপহার দিবেন।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬

আপডেট : ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬