রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে বিক্রম মিশ্রি যমুনায় প্রবেশ করেন।
এর আগে, আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব।
জানা গেছে, রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় এসে তিনি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার পর মিশ্রির এটি প্রথম সফর। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















