ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রংপুর বিভাগ সফরে যাচ্ছেন এম. হোসাইন আহমদ বেহাল সড়কে স্বস্তি ফিরিয়ে প্রশংসা কুড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ফুটবল উন্মাদনায় মাতল প্রবাসী পল্লী গ্রুপ, অনুষ্ঠিত হলো প্রীতি ম্যাচ বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান…!

বাগেরহাটে জামায়াত-শিবির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

বাগেরহাটের বারুইপাড়া এলাকায় কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াতের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখা । শনিবার (১৩ জুন) বিকেলে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানা গেছে, গত ১০ জুন বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়ল নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বারুইপাড়া বাজারে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর দায়ের করা মামলায় জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।

এর প্রতিবাদে শনিবার বিকেলে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন এবং মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ড একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, মনজুরুল হক রাহাদ এমপি, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান ও অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোর্শেদুল আলম, সদর উপজেলা আমির মাওলানা ফেরদৌস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জামায়াতের নামে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বারুইপাড়ায় সংঘটিত ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা তাদের দাবির বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয়

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে জামায়াত-শিবির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬