ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

হাতিরঝিলে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি কার্ভাডভ্যানসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ বাদল (৪২), ২। মোঃ শান্ত (১৯), ৩। সাইফুল ইসলাম লিটন (৩৮) ও ৪। মোঃ গিয়াস উদ্দিন (৩৮)।

সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকেলে হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির বড় মগবাজার তালতলা গলির সামনে (দিলু মসজিদের বিপরীতে) পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারী গাঁজা বিক্রয়ের জন্য কার্ভাডভ্যানসহ অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং কার্ভাডভ্যানটি আটক করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

হাতিরঝিলে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

আপডেট : ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪