ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার বেতনবৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ক্রমেই ছোট হচ্ছে বরিশাল! ১২০ কিলোমিটার জনবসতি পাঁচ বছরে নদী ভাঙ্গনে বিলীন মোরেলগঞ্জে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টায় চার যুবককে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ মোরেলগঞ্জে লবনাক্ত জমিতে থাইল্যান্ডের আম চাষে সফল কৃষক রুহুল মোমেন চিতলললমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী ড. ইউনূসের বিচার চাইলেন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Stefan Liller (স্টেফান লিলার) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ইউএনডিপি’র বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি’র বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি’র আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউএনডিপি’র মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার

আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট : ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬