ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার বেতনবৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ক্রমেই ছোট হচ্ছে বরিশাল! ১২০ কিলোমিটার জনবসতি পাঁচ বছরে নদী ভাঙ্গনে বিলীন মোরেলগঞ্জে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টায় চার যুবককে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ মোরেলগঞ্জে লবনাক্ত জমিতে থাইল্যান্ডের আম চাষে সফল কৃষক রুহুল মোমেন চিতলললমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী ড. ইউনূসের বিচার চাইলেন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পিরোজপুরের সঙ্গে বরগুনা জেলার সরাসরি সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।

বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের মালিকানাধীন একটি কাঁচামালবোঝাই ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ বেইলি ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্রিজের উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ট্রাকটি উদ্ধার এবং জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা ও বরগুনাগামী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয়

সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার

পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৩ ঘন্টা আগে