ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার বেতনবৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ক্রমেই ছোট হচ্ছে বরিশাল! ১২০ কিলোমিটার জনবসতি পাঁচ বছরে নদী ভাঙ্গনে বিলীন মোরেলগঞ্জে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টায় চার যুবককে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ মোরেলগঞ্জে লবনাক্ত জমিতে থাইল্যান্ডের আম চাষে সফল কৃষক রুহুল মোমেন চিতলললমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী ড. ইউনূসের বিচার চাইলেন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল, পরিচালক হলেন যারা

তামিম ইকবাল | সংগৃহীত ছবি

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল।

রোববার (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তিনি। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।

অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি, তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন আপতত একজন। তিনি ফাহিম সিনহা।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম। এই ক্যাটাগরি থেকে আরো জিতেছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন মোট ১৬ জন।পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

জনপ্রিয়

সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল, পরিচালক হলেন যারা

আপডেট : ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬