শনিবার (৬ জুন) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল চত্বরে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে র্যালি, মশক নিধন অভিযান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করেছে বাগেরহাট জেলা হাসপাতাল ও জেলা প্রশাসন।
এ উপলক্ষে হাসপাতাল পৌর সভা, রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বতেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসিত কুমার সোমাদ্দার, প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের পৌর শাখার সদস্যসহ বাগেরহাট জেলা হাসপাতালে নার্স ও কর্মচারীবৃন্দ।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















