ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ: ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উখিয়া থেকে অপহৃত তরুণকে টেকনাফে উদ্ধার আধুনিক বরুড়ার স্বপ্নদ্রষ্টা, জাতীয় অর্থনীতির পথিকৃৎ, মরহুম এ কে এম আবু তাহেরের অমর স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি পুরনো ছবি দেখে অঝোরে কাঁদলেন মাওলানা ইউসুফ নিজামী “তারা আজ কেউ নেই” সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ খানজাহান আলী মাজারের কুমিরের আক্রমণে নিহত, ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার

নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় আগামী ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জলঢাকা’র উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল জিহাদের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজের প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য দিন দিন হুমকির মুখে পড়ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে এবং রোপণকৃত গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী পাঁচ বছরে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, খোলা জায়গা ও জনবসতিপূর্ণ এলাকায় ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছগুলোকে রক্ষণাবেক্ষণ ও বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে। পরিবেশবান্ধব ও সবুজ জলঢাকা গড়তে তরুণদের এই সময়োপযোগী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো

জনপ্রিয়

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ৩ ঘন্টা আগে