ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ: ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উখিয়া থেকে অপহৃত তরুণকে টেকনাফে উদ্ধার আধুনিক বরুড়ার স্বপ্নদ্রষ্টা, জাতীয় অর্থনীতির পথিকৃৎ, মরহুম এ কে এম আবু তাহেরের অমর স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি পুরনো ছবি দেখে অঝোরে কাঁদলেন মাওলানা ইউসুফ নিজামী “তারা আজ কেউ নেই” সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ খানজাহান আলী মাজারের কুমিরের আক্রমণে নিহত, ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের নুর মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে
পুনরায় নূর মসজিদ এর সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক তাসকিন আহমেদ জানান, বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ঐতিহ্য ও সাফল্যের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বন্ধন তৈরি করে। তাই দলীয় সমর্থনের পাশাপাশি খেলাধুলার ইতিবাচক চর্চা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

মিছিলে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, প্রিয় দলকে উৎসাহিত করতে এবং নিজেদের ভালোবাসা প্রকাশ করতেই তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মিছিলকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে