ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ: ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উখিয়া থেকে অপহৃত তরুণকে টেকনাফে উদ্ধার আধুনিক বরুড়ার স্বপ্নদ্রষ্টা, জাতীয় অর্থনীতির পথিকৃৎ, মরহুম এ কে এম আবু তাহেরের অমর স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি পুরনো ছবি দেখে অঝোরে কাঁদলেন মাওলানা ইউসুফ নিজামী “তারা আজ কেউ নেই” সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ খানজাহান আলী মাজারের কুমিরের আক্রমণে নিহত, ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পান তিনি। ড. খলিল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই পরিষদের সভাপতি নির্বাচিত হলেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-এর উপস্থিতিতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯০টি রাষ্ট্র ভোট দেয়। ড. খলিল আগামী সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেয়। নিরাপত্তা পরিষদের সভাপতি পদে নির্বাচনের আগে ব্যাপক তৎপরতা চালান তিনি। পেশাদার কূটনীতিক ড. খলিলুর রহমান বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে বেয়ারবক সাধারণ পরিষদের পঞ্চম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের ফল ঘোষণার পর দেয়া বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ড. খলিল রাজনৈতিক এবং কূটনৈতিক অভিজ্ঞতা শুধু সাধারণ পরিষদে নয় বরং পুরো জাতিসংঘের কল্যাণে ব্যবহার করবেন।

জনপ্রিয়

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

আপডেট : ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬