ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরলো চ্যানেল ওয়ান

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবার সম্প্রচারে ফিরেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করে চ্যানেলটি। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্য অতিথিরা কেক কেটে চ্যানেল ওয়ানের নবযাত্রায় শুভকামনা জানান। এতে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিরা।

নবযাত্রার এ দিনে টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে শুভেচ্ছা জানিয়েছে অন্যান্য গণমাধ্যমের সংবাদকর্মীরা।

চ্যানেল ওয়ানের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ বলেন, দীর্ঘ বিরতির পর ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যে চ্যানেলটি আমরা সবাই মিলে গড়ে তুলেছিলাম, দর্শকপ্রিয়তা অর্জন করেছিল এবং দেশের টেলিভিশন অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিল, সেটি বন্ধ হয়ে যাওয়ার পর আবার চালু করতে পারা আমাদের জন্য বড় অর্জন।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে এর সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়। ২০০৬ সালের ২৪ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চ্যানেল ওয়ানের যাত্রা শুরু হয়।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরলো চ্যানেল ওয়ান

আপডেট : ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬