তানজিম আহমেদ সোহেল তাজ | সংগৃহীত ছবি
সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দেওয়া রায় নিয়ে প্রশ্ন তুলেছেন।
মামলায় সব আসামি খালাস পাওয়ায় তার প্রশ্ন, তাহলে এই জঘণ্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে?’
সোমবার (২ নভেম্বর) বিবিসি বাংলার একটি প্রতিবেদনের স্ক্রিন শট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে এই প্রশ্ন তুলেছেন সোহেল তাজ।
স্ক্রিন শটটি শেয়ার করে ক্যাপশনে সোহেল তাজ লেখেন, তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে?’
আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা লেখাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ?
হতভাগা একটা দেশ বাংলাদেশ- যেই দেশে বিচার ব্যাবস্থার উপর জনগণের আস্থা থাকে না সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না কারণ একটি সমৃদ্ধশালী দেশ গড়তে লাগে সুশাসন আর সুশাসন কায়েমের পূর্বশর্ত হচ্ছে ন্যায় বিচার এবং আইনের শাসন কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতির কালচার সব কিছু ধ্বংস করে দিয়েছে I একেক দল /গোষ্ঠী একেকবার ক্ষমতায় আসে আর তাদের মত করে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করে I সাধারণ মানুষ দিশেহারা/অসহায়- জানে না কোনটা সত্য আর কোনটা বানোয়াট
বিঃ দ্রঃ কে দায়ী? বি এন পি সরকারের সময় জজ মিয়া কাহিনী আবার ১/১১ সরকারের সময় শাইখ আব্দুর রহমান এবং আওয়ামীলীগ সরকারের সময় তারেক রহমান।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেই হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং আহত হন আরও অনেকে। সম্প্রতি এই মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করে আসামিদের খালাস দিয়েছেন আদালত।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















