ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার

সাফিয়া খাতুন | সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত শনিবার (৩০ নভেম্বর) রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রোববার আদালতে হাজির করা হয়।

উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর পল্লবীতে শিক্ষার্থী আকরাম খান রাব্বী হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, গোয়েন্দা তথ্য অনুসারে এই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।’

ওই ঘটনায় গত ২৫ আগস্ট আকরামের বাবা ফারুক খান পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, জানা যায় গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আবুল তালেব বিদ্যালয়ের পাশে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালান। সড়ক পার হওয়ার সময় আকরাম আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার

আপডেট : ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪