ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

পিরোজপুরে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে ক্ষুদ্র, কুটির, মাঝারি ও অতি ক্ষুদ্র উদ্যোগ (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) শহরের “ডাক দিয়ে যাই” এনজিও’র সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মধুসূদন বনিক।

সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের বরিশাল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। কর্মশালায় বক্তারা ক্লাস্টারভিত্তিক অর্থায়নের মাধ্যমে স্থানীয় সম্পদ ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি বলেন, ঝুঁকি বিবেচনায় রেখে উৎপাদনমুখী খাতে ঋণ বিনিয়োগ নিশ্চিত করতে হবে। তিনি পিরোজপুরে নারিকেল, সুপারি, ভুট্টা চাষসহ হাঁস-মুরগি ও গবাদিপশু খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নারিকেলভিত্তিক পণ্য উৎপাদনে জোর দেন। উন্মুক্ত আলোচনায় ব্যাংকাররা ঋণ বিতরণের চ্যালেঞ্জ তুলে ধরেন এবং উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মোশাহিদুল্লাহ প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে উদ্যোক্তাদের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেন। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, চেম্বার প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

পিরোজপুরে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬