অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক
জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলা শাখার সভাপতি, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ফারুক শনিবার (১১ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার এবং মহাসচিব মোঃ আলমগীর গনিসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক অসুস্থ হয়ে গত ৮ এপ্রিল ২০২৬ মাইজদী প্রাইম হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ছিলেন একজন সৎ, নীতিবান ও মানবিক ব্যক্তিত্ব। সাংবাদিকতা ও আইন পেশায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃ 



















