ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

পিরোজপুরে “লায়লা ফ্রেশ ওয়াটার” উদ্বোধন নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতের উদ্যোগ

পিরোজপুরে নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে “লায়লা ফ্রেশ ওয়াটার” নামে একটি উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের ঝাটকাঠী এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ফিতা কেটে এ উদ্যোগের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। নিরাপদ পানির অভাবে বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। “লায়লা ফ্রেশ ওয়াটার” এর মতো উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জন্য তা অত্যন্ত উপকারী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক এর পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার নাছির উদ্দীন। আইএসআইজিওপি প্রকল্পের সমন্বয়কারী মাইনুল হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক এর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন ও শুভজিৎ মণ্ডলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। “লায়লা ফ্রেশ ওয়াটার” এর মতো উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

পিরোজপুরে “লায়লা ফ্রেশ ওয়াটার” উদ্বোধন নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতের উদ্যোগ

আপডেট : ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬