ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

অভাবের তাড়নায় তিন সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে নিখোঁজ মা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)।

বুধবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগম তার তিন সন্তান, আরজিনা (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে সঙ্গে নিয়ে সকালে ইউনিয়ন পরিষদে আসেন। পরিষদ সূত্রে জানা গেছে, সেখানে তাকে প্রাথমিকভাবে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। পরবর্তীতে এক পর্যায়ে তিনি পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশুদের কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক অস্থিরতা ও আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মুক্তা বেগম। তার স্বামী আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। এতে তিন সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।

ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মুক্তা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, নারীটি চরম আর্থিক সংকটে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও পরিবারের সার্বিক সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

অভাবের তাড়নায় তিন সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে নিখোঁজ মা

আপডেট : ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬