গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান -এর সাথে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

আরিফুজ্জামান (সাগর) 



















