বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বার ইউনিটের ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক অ্যাড. মাকসুদুর রহমানের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাড. হাবিবুর রহমান। সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অ্যাড. আব্দুল হামিদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড. গৌরাঙ্গ লাল মণ্ডল, অ্যাড. মিজান মোহাম্মদ মহসীন, অ্যাড. সুবোধ চন্দ্র হাওলাদার, অ্যাড. সাইফুল ইসলাম এবং অ্যাড. হাছিনা আক্তার (হাসু)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাড. মো. কামরুল হাসান।
এদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করার জন্য বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর -কে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। একইসঙ্গে প্রতিমন্ত্রীর প্রতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. আনোয়ার হোসেন, ট্রেজারার অ্যাড. মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাড. জাবেদ ওমর, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. মো. আতিকুর রহমান আতিক, নারী বিষয়ক সম্পাদক অ্যাড. তানজিকা আমিন তুলি, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ মো. মাহমুদ হাসান (প্রিন্স), সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. মোর্শেদা আক্তার নীলা এবং লাইব্রেরি ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল ভূইয়া।
এ ছাড়া এনরোলমেন্ট ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাড. মো. সোহেল রানা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অ্যাড. লতিফাতুন্নেসা সীমা দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্যপদে রয়েছেন ১৫ জন বিশিষ্ট আইনজীবী।
নবগঠিত এই কমিটি আইনজীবীদের অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং আইন পেশার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে সংগঠনের নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ আনজার শাহ 


















