ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ ইমরুল মোজাক্কিন। তিনি বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে এবং একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান এবং প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা।

দুই দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন, জলঢাকা আয়োজিত এ মেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। মেলা আগামীকাল ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট : ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬