ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বানারীপাড়ার সৈয়দকাঠীর খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

বরিশালের বানারীপাড়ায় এক নির্মাণ শ্রমিকের ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ইউনুস আলী (৬০) নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের চোখে প্রথম ধরা পড়ে খালে ভাসমান একটি লাশ। পরে তারা দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ইউনুস আলী ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। তিনি শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি জয়পুরহাট জেলায়।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তাধীন রয়েছে।”

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

বানারীপাড়ার সৈয়দকাঠীর খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬