ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর

টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (৩ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি টাঙ্গাইলের গৌরব ও ঐতিহ্যের প্রতীক। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আমার জন্য দোয়া করবেন। টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নাটক ও কৌতুক পরিবেশনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে। রবীন্দ্র ও নজরুল সংগীত থেকে শুরু করে লোকগীতি ও ব্যান্ড সংগীত, বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আরও উৎসবমুখর ও স্মরণীয়।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে ১৪৭ বছরের গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬