ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

পিরোজপুরে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় একটি পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী দুলাল আচার্য্য দাবি করেছেন, তাকে ও তার পরিবারকে বিভিন্ন মামলায় জড়িয়ে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) পিরোজপুরের কথা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সালের ৯ জানুয়ারি স্বরূপকাঠি মৌজার জে.এল নং-১৪, বি.এস ১৮০ নং খতিয়ানের ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ সুব্রত আচার্য্য ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত সরকারি খালের ওপর দিয়ে নির্মিত জনসাধারণের ব্যবহৃত রাস্তার অংশ দখলের চেষ্টা করছেন এবং এ নিয়ে একাধিক মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর দাবি, এসব মামলার কয়েকটিতে প্রতিপক্ষ পরাজিত হয়েছেন এবং একটি মামলায় আদালতে মুচলেকাও প্রদান করা হয়েছে। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে দুলাল আচার্য্যের পুত্র দিবাকর আচার্য্য বলেন, মিথ্যা মামলা ও হয়রানির কারণে আমাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ সময় পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুব্রত আচার্য্য বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বিষয়টি সরেজমিনে তদন্তের আহ্বান জানান।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

পিরোজপুরে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ

আপডেট : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬