শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম রুম্মান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জয় কুমার দে এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন-

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মোঃ জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ আবেদ আলী, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব বঙ্গকবি লুৎফুর রহমানসহ নেতৃবৃন্দ।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















