ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর

সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত

বুধবার (১৮ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন।

এর আগে তাঁর ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, জি এম ফজলুল হক ছিলেন সৎগুণের অধিকারী এবং দেশের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তারপর মরহুমের কফিনে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর) এবং অতিরিক্ত সচিব (আইপিএএন্ডএস) কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজায় বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসাবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত

আপডেট : ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬