ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণায় অ্যাড. মিজানুর রহমান মুবিন

  • আমির হোসেনঃ
  • আপডেট : ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ ভিউ

ঢাকা থেকে লঞ্চযোগে ঝালকাঠিতে আসা যাত্রীদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে ধানের শীষে ভোট চাইলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টায় ঝালকাঠি লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ফারহান লঞ্চের যাত্রীদের ভোট উৎসবে যোগ দেয়ার জন্য নিজ এলাকায় আসার জন্য স্বাগত জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির তালুকদার, ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন মঈন, ঝালকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুরাদুল ইসলাম মুরাদ, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আওলাদ হোসেন, মো. নাইম হোসেন, মো. কামরুল হাওলাদার, মো. রহিম প্রমুখ।

‎বিএনপি নেতৃবৃন্দ আগত যাত্রীদের রজনী গন্ধার স্টিক এবং ধানের শীষের প্রচারপত্র দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনার তথ্য তুলে ধরে ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ঝালকাঠী-১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন।

‎ঝালকাঠি জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন জানান, বাংলাদেশর মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। ভোটের নামে প্রহসন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে সাংসদ হয়ে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট গণতন্ত্রকামী ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উৎসব মুখর করার জন্য এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আশা করি জনসাধারণ ১৭ বছর পুর্বের যে নির্বাচনগুলো উৎসব আনন্দে অনুষ্ঠিত হতো আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন সেই রকম উৎসম মুখর এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সারাদেশে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ বিজয়ের মাধ্যমে জনসাধারণ তাদের আশা আকাঙ্খার প্রতিফলন দেখবেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণায় অ্যাড. মিজানুর রহমান মুবিন

আপডেট : ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬