ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বানারীপাড়ায় বিএনপির সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে কর্মী-সমর্থকদের উদ্দেশে এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,“আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। সেদিন যেন কোনো দল বা গোষ্ঠী জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

এসময় অন্যান্য বক্তারাও প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বানারীপাড়ায় বিএনপির সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬